মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁয় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগরে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির ১-১০জন করে মোট ১শত ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩ জন শিক্ষকের মাঝে প্লাষ্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়।

খুঁজুন