বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতা আহত

নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতা আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। দূর্বৃত্তের হামলায় আওয়ামীলীগ নেতা আহতের ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজার নামক স্থানে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মোল্লা তার নিজ গ্রাম সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে ফেরার পথে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দূর্বৃত্তরা প্রকাশ্যে মান্নান মোল্লাকে প্রকাশ্য দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানাগেছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

খুঁজুন