বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

নওগাঁয় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪৬) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউসুফ আলী পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক ও পার্শ্ববর্তী উপজেলা ধামইরহাটের ইসবপুর গ্রামের মোঃ জানবক্সের ছেলে।

গগনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বকুল হোসেন ও শিক্ষক মিজানুর রহমান জানান, তিনি নজিপুর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। রবিবার বিকেল সাড়ে ৪ টার সময় বিদ্যালয় ছুটি হয়। ছুটির পর নিহত ইউসুফ আলী মোটরসাইকেল যোগে নজিপুর বাজারে আসছিলেন। বিদ্যালয় থেকে ১ কিলোমিটার দূরে গগনপুর-নজিপুর আঞ্চলিক সড়কের বরহট্টি নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় সিটকে পরে গেলে তার নিজের মোটরসাইকেলটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর পরই তার মৃত্যু হয়।

শিক্ষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেছেন।

খুঁজুন