বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় দূর্বৃত্তের দেওয়া আগুনে পুরলো ট্রাকে

নওগাঁয় দূর্বৃত্তের দেওয়া আগুনে পুরলো ট্রাকে

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ধান চাতালের সামনে দাঁড়িয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ঐ ট্রাকের বগি-ইঞ্জিন সহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। 

শনিবার দিনগত রাত সারে ৯টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন নওগাঁ টু রাজশাহী ও নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী এলাকার (বেলঘরিয়া-পীড়ামোড়) নামক স্থানে ধান চাতালের সামনে ট্রাকে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছান নওহাটামোড় ফাঁড়ি পুলিশ। এসময় স্থানিয়রা যে যার মতো বালতি সহ বিভিন্ন ভাবে পানি এনে এবং ট্রাকের সাইটে থাকা বালুর স্তুপ থেকে বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘটনাটি উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেন মহাদেবপুর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে পৌছান। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণ করেন স্থানিয়রা।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ইতি মধ্যেই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত পূর্বক আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

খুঁজুন