বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে খুন হলেন প্রান কোম্পানীর বিক্রয় প্রতিনিধি

নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে খুন হলেন প্রান কোম্পানীর বিক্রয় প্রতিনিধি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় এবার দূর্বত্তের ছুরিকাঘাতে খুন হলেন মামুনুর রশিদ মামুন (৩৫) নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি। সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ছুরিকাঘাতে খুনের এঘটনাটি ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন নওগাঁ জেলা সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মামুন বেসরকারি প্রান কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিন সকালে ব্যাটারি চালিত  একটি অটোরিকশা যোগে ফুড প্রডাক্ট (খাদ্য সামগ্রি) নিয়ে বিভিন্ন বাজারের দোকানে বিতরণ করতেন। তারই ধারাবাহীকতায় সোমবার সারাদিন দোকানে জিনিস দিয়ে ও দোকানগুলো থেকে জিনিস পত্রের মূল্য হিসেবে টাকা সংগ্রহ করে ফিরছিলেন। 

পথে বক্তারপুর এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ে এসে দূর্বত্তরা পথরোধ করে শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার কাছের টাকা ছিনতাই করে নিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিলো। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায়  দেখতে পেয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এব্যাপারে নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাকিব হাসান বলেন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাত (জখমের) কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করে তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।

খুঁজুন