বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় এক ভুয়া চিকিৎসক কে ৬ মাসের কারাদন্ড

নওগাঁয় এক ভুয়া চিকিৎসক কে ৬ মাসের কারাদন্ড

নওগাঁয় বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকা সত্বেও নিজেকে চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখার অভিযোগে মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসক কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। সোমবার দুপুরে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার হেল্থ কেয়ার ল্যাব নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ঐ ভুয়া চিকিৎসক কে এ কারাদন্ড প্রদান করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রবীন শীষ।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সাথে বেশ কয়েক বছর ধরে প্রতারনা করে আসছিলেন মিজানুর। এর আগেও একই অপরাধে তার কারাদন্ড হয়েছিলো। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টারে খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাকে এ অপরাধে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

অভিযানে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ রিফাত হাসান ও থানা পুলিশের সদস্যরা (টিম) উপস্থিত ছিলেন।

খুঁজুন