বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় গ্রাম্য আদালতের কক্ষ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় গ্রাম্য আদালতের কক্ষ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনাটি ঘটেছে শুক্রবার নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদে।

মৃতদেহ উদ্ধার ঘটনায় ঐ ইউনিয়ন পরিষদ এর দুই গ্রাম পুলিশ কে আটক পূর্বক থানা হেফাজতে নিয়েছেন থানা পুলিশ। আটককৃত দুই গ্রাম পুলিশ হলেন, রহিম উদ্দিন ও শাহজাহান আলী।

তবে নিতপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনামুল হকের দাবি, নিহত যুবক লাফারুল এর বিরুদ্ধে এলাকা থেকে ৬-৭ টি বাই-সাইকেল চুরির অভিযোগ ছিলো। তারই ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টারদিকে গ্রাম পুলিশ তাকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষে এনে আটকে রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। এরি এক পর্যায়ে এক স্বজন দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় যুবক লাফারুলকে ঝুলতে দেখতে পান। এর পরই থানায় খবর দেওয়া হয়।

যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ইউনিয়ন পরিষদে যান। এক পর্যায়ে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্ত করার জন্য শুক্রবার বিকালে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ঐ ইউনিয়ন পরিষদ এর দুই গ্রাম পুলিশ কে আটক পূর্বক থানায় নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকালে এঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খুঁজুন