বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ইটের আঘাতে ছোট ভাইকে হত্যা, বড় ভাইকে আটক করেছে র‍্যাব

নওগাঁয় ইটের আঘাতে ছোট ভাইকে হত্যা, বড় ভাইকে আটক করেছে র‍্যাব

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় বড় ভাই কর্তৃক ইটের আঘাতে ছোট ভাইকে খুনের হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই রাজু হোসেন (২৯) কে আটক করেছে র‍্যাব। 

শনিবার ভোর সারে ৫ টারদিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন র‍্যাব। আটককৃত রাজু হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেন এর মেঝ ছেলে ও নিহত সাজু হোসেন এর বড় ভাই।

আটকের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গত ৬ ডিসেম্বর বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। ইটের আঘাতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব জয়পুরহাট কাম্পের চৌকস একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন এবং

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শনিবার বদলগাছী থানায় আটককৃতকে স্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‍্যাব।

খুঁজুন