মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় জাতীয় কবির ১২৪ তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁয় জাতীয় কবির ১২৪ তম জন্মবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর পত্নীতলায় উপজেলা কবি পরিষদ এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সারে ১০টায় পত্নীতলা প্রেস ক্লাব এর অস্থায়ী কার্যালয় নজিপুর বাসস্ট্যান্ডে উক্ত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা কবি পরিষদ এর সভাপতি কবি গুলজার রহমান, উপজেলা কবি পরিষদ এর সিনিয়র সহসভাপতি ও পত্নীতলা প্রেস ক্লাব এর সভাপতি ইউনুছার রহমান, উপজেলা কবি পরিষদ এর সাধারণ সম্পাদক ও পত্নীতলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, উপজেলা কবি পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ছানাউল হোসাইন, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ। আলোচনা শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা লাইব্রেরীয়ান মাও মোহাঃ মাসুদ আলী। 

খুঁজুন