বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় কম্পিউটার ব্যবসার অন্তরালে অশ্লিল ভিডিও বিক্রি করায় ৩ যুবক আটক

নওগাঁয় কম্পিউটার ব্যবসার অন্তরালে অশ্লিল ভিডিও বিক্রি করায় ৩ যুবক আটক

নওগাঁয় কম্পিউটার ব্যবসার অন্তরালে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি করায় ৩ যুবককে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, এর চৌকস অভিযানিক দল। সোমবার দিনগত রাত ৮ টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে অভিযান চালিয়ে

তাদের নিজ নিজ দোকান থেকে আটক করা হয়।

আটককৃত ৩ জন যুবক হলেন, নওগাঁর মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকার এর ছেলে শ্রী নিত্য সরকার (২৪) এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলাধীন বিল্লা গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে শহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের আবু হানিফ এর ছেলে সিফাত হোসেন (১৮)।

সত্যতা নিশ্চিক করে মঙ্গলবার র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নোগ্রাফি (অশ্লিল ভিডিও)। আটককৃতরা মঙ্গলবাড়ী বাজারে তাদের কম্পিউটার ব্যবসা (দোকানের) অন্তরালে তারা তাদেন নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে সিনেমা ও গানের পাশাপাশি পর্নোগ্রাফি (অশ্লিল) ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি ভিডিও গুলো বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও যুব সমাজ সহ স্কুল পডুয়া শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এর সত্যতা পায়। এরপর র‌্যাবের অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক পূর্বক নওগাঁর ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।

পরে মঙ্গলবার আটককৃত ৩ জনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন ধামইরহাট থানা পুলিশ।

খুঁজুন