মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার ১৫মার্চ সকালে নওগাঁ শহরের বাজার রোডে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ নবিউল করিম। 

রাকাবের নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক চিত্তরঞ্জন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাকাবের জোনাল কার্যালয়ের মূখ্য কর্মকর্তা মীর আহম্মদ আলী, কর্মকর্তা জীবন মজুমদার সহ রাকাবের অন্যান্য কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মহামান্য রাষ্ট্রপতির ১৯৮৬ সালের ৫৮ নং অধ্যাদেশ বলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তদানিন্তন রাজশাহী প্রশাসনিক বিভাগে অবস্থিত। বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা সমূহের দায় ও সম্পদ নিয়ে ১৯৮৭ সালের ১৫ মার্চ কার্যক্রম শুরু করে। বর্তমানে ৩৮৩ টি শাখা নিয়ে ব্যাংকের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। রাকাব দেশের একমাত্র বিশেষায়িত রাষ্ট্রয়াত্ব ব্যাংক যার প্রধান কার্যালয় ঢাকার বাহিরে রাজশাহীতে অবস্থিত।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ ব্যাংকের মূল লক্ষ্য দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষি কাজের যথাযথ ব্যবহার নিশ্চিতকরন অথ্যাৎ রাজশাহী ও রংপুর বিভাগেকৃষকদের মাঝে প্রয়োজনে কৃষি ঋন বিতরন করে কৃষির উন্নয়ন করা। ৩০টি শাখা নিয়ে রাকাব নওগাঁ জোন। এ জোনের বার্ষিক ঋন বিতরণ লক্ষামাত্র দুইশত ৩৩.৭৫ কোটি। কৃষি ও পল্লী ঋন বিতরণের পাশাপাশি ডাল, তৈলবীজ ও মসলা জাতীয় ফসলের ৪ শতাংশ রেয়াতি সুদে ঋন, সরকার ঘোষিত কৃষি খাতে প্রনোদনা ঋন এবং সিএমএসএমইসহ অন্যান্য খাতে ঋন বিতরণ করা হচ্ছে।

এছাড়াও বিএফটিএন, আরটিজিএস, এ চালান, রেমিট্যান্সসহ ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করা হয়। 

আলোচনা অনুষ্ঠানের পরে প্রধান অতিথি ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের নিয়ে কেক কাটেন।

খুঁজুন