মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় মাদক সেবী ছেলের আঘাতে মায়ের মৃত্যু

নওগাঁয় মাদক সেবী ছেলের আঘাতে মায়ের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় মাদক সেবী ছেলের আঘাতে মায়ের মৃত্যু। মায়ের মৃত্যুর পর পালিয়ে গেছে মাদক সেবী ছেলে সুদাশন চন্দ্র রবিদাস। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার এড়েন্দা মধ্যপাড়া গ্রামে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন ঐ গ্রামের মৃত অনীল চন্দ্র রবিদাস এর ছেলে সুদাশন চন্দ্র রবিদাস (৪০) দুপুরে তার বৃদ্ধা মা’ শ্রীমতি ময়ের রাণী (৬০)এর কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা চায়। মা’ ময়ের রাণী কিছুতেই তাকে নেশা করার জন্য  টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মাদক সেবী ছেলে তার মাকে প্রথমে ঝাড়ু- দিয়ে  পেটাতে থাকে। মা তার হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকলে পিছন থেকে মা’কে উদ্দেশ্য করে ঢিল ছুড়ে মারে। এসময় মাদকসেবী ছেলের ছোড়া ঢিল বৃদ্ধা মায়ের বুকে লেগে সেই আঘাতে বৃদ্ধা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানিয় লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়ীর শয়ন ঘরের বারান্দায় রেখে দিয়ে মাথায় পানি ঢালার চেষ্টা করলে ততক্ষনে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যু হয়েছে জেনে লোকজনের অগোচরে মাদকাসক্ত ছেলে সুদাশন রবিদাস বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য সন্ধার পূর্বে মৃতদেহ উদ্ধার করেন। সংবাদ সংগ্রহকালে আইনি পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত হাবিবুর রহমান।

খুঁজুন