বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দু' জন আটক

নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দু' জন আটক

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁয় 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর' এর অভিযানে এক নারী সহ দু' জন মাদক ব্যবসায়ী আটক।

নওগাঁর মান্দা উপজেলাধীন জোত বাজার ঋষিপাড়া ও মহানগর গ্রামে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ ও হেরোইন উদ্ধার পূর্বক এক নারী সহ দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করেন 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর' এর অভিযানিক দল।

বুধবার সকালে 'নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর' এ অভিযান চালিয়ে চোলাই মদ ও হেরোইন সহ তাদের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁর মান্দা  উপজেলার মহানগর গ্রামের মৃত আব্বাস উদ্দিন মন্ডল এর ছেলে আলাউদ্দিন মন্ডল আলা (৫১) কে ৬০ গ্রাম হেরোইন সহ ও জোত বাজার ঋষিপাড়া গ্রামের লবা ঋষির মেয়ে গায়েত্রী ঋষি (৩৪) কে ৫ লিটার চোলাই মদ সহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গায়েত্রী ঋষি কে ৬ মাসের কারাদন্ড ও দু' হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। অপরদিকে হেরোইন সহ আটককৃত আলাউদ্দিন  আলা'র বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক খলিলুর রহমান বলেন, অভিযান কালে ২শ' লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার পূর্বক ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, অভিযানের সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু ঋষি পল্লীতে উপস্থিত থেকে গায়েত্রি ঋষি কে ৬ মাসের কারাদন্ড সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড রায় দেন।

খুঁজুন