বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক ও আরোহী ২ জনের মৃত্যু

নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক ও আরোহী ২ জনের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা। মোটরসাইকেল চালক ও আরোহী ২ জনই নিহত হয়েছেন। 

নিহত দু' জন হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার হাজিরহাট (ভবানীপুর) এলাকার লিটন মিয়ার ছেলে সফটওয়ার ইঞ্জিনিয়ার আরিয়ান খান ওরফে রকি (২৪) ও বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকার আবু মুসার ছেলে শিক্ষার্থী রবিউল ইসলাম (১৯)।

নিহত রবিউল দুপচাঁচিয়া বি এল উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পাশ করেছে এবং নিহত আরিয়ান খান ওরফে রকি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন।

মোটরসাইকেল দূর্ঘটনায় দু' জনের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০ টারদিকে নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর মোড় নামক স্থানে।

নিহত রবিউল এর স্বজনরা জানান, আরিয়ান আমাদের প্রতিবেশী মেয়ে জামাই। তারা দু' জন রাজশাহীতে ব্যাক্তিগত কাজ শেষে একই মোটরসাইকেল যোগে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ব্যাটারী চালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কের উপর সিটকে পড়ে গুরুতর জখম হোন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এর টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে, হাসপাতালে নেওয়ার পথে 

আরিয়ান খান ওরফে রকি ও হাসপাতালে নেওয়ার পরই রবিউল ইসলাম দু' জনের মৃত্যু হয়। 

মোটরসাইকেল দূর্ঘটনায় দু' জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে।

খুঁজুন