বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

নওগাঁয় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খান ফাউন্ডেশনের আয়োজনে সভায় রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও অপরাজিতা প্রকল্পের আওতায় উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের জেলা কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান, মাঠ সমন্বয়কারী নুরুজ্জামান বুলবুল ও আরিফা খাতুন এবং এ্যাডভোকেসী ও নেটওয়াকিং সমন্বয়কারী শাহিনা লাইজু। সভায় জেন্ডার বিষয়ে ভুল ধারণা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন আরো বৃদ্ধি করতে যে সকল সমস্যার সম্মুখিন হতে হয় সেই সমস্যা ও বাধাগুলো কিভাবে দূর করে নারীদের এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে মতামত উপস্থাপন করা হয়।

খুঁজুন