বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় নিখোঁজ হওয়ার ৩ দিন পর এক যুবকের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজ হওয়ার ৩ দিন পর এক যুবকের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজ হওয়ার ৩ দিন পর তুহিন রেজা (২৫) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর ইউনিয়ন এর রুপনায়নপুর শ্মশানঘাট এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করেন নিয়ামতপুর থানা পুলিশ।

তুহিন রেজা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার (টিএলবি) বাতপাড়া এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে। নিহতের স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তুহিন রেজা'র মৃত্যুতে তার পরিবার ও স্বজন সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।                                                                                                                   নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে বের হয়ে যায় তুহিন রেজা। এরপর সে আর বাড়িতে ফিরেনি।

নিখোঁজের পর অনেক খোজা খুজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। এরিমাঝে শুক্রবার বিকেলে সাংশৈল এলাকায় তার মৃতদেহ দেখতে পেয়ে পান লোকজন। মহূর্তের মধ্যেই ঘটনাটি ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে লোকজন ভীড় জমান। ঘটনাটি থানায় জানালে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছান।                                                                      এব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম সংবাদ সংগ্রহকালে জানান,  মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার সহ আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে।

ময়না তদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে। 

খুঁজুন