বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় নির্বাচনী সহিংসতা, আহত ৩ পুলিশকে মারপিট, ৪ জন আটক

নওগাঁয় নির্বাচনী সহিংসতা, আহত ৩ পুলিশকে মারপিট, ৪ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নওগাঁ-৪, মান্দা আসন এলাকার মৈনম বাজারে শনিবার দুপুর নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক মোট ৩টি মামলা করা হয়েছে। 

পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মান্দা থানার এস আই আশিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। 

এ মামলায় নৌকা প্রতিক এর প্রার্থী'র ৭ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা তার (ট্রাক প্রতীক) এর নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন চন্দ্র বাদী হয়ে নৌকা প্রতিক এর প্রার্থীর ২৫ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২২ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৮০-১০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন নৌকা প্রতিক এর প্রার্থীর কর্মী আব্দুল হান্নান। পৃথক মামলা হওয়ার পরই মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর ৩ জন সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর ১জন কর্মীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ৪ জন হলেন, আশিক মন্ডল (২৭), সাদ্দাম হোসেন (২৮), আব্দুল হান্নান (২৬) ও আনোয়ার হোসেন (৩৮)। গ্রেফতার কৃত ৪ জনকে রবিবার ২৪ ডিসেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন পুলিশ।

উল্লেখ্য যে- গত শনিবার দুপুরে নওগাঁ-৪, মান্দা আসন এলাকা তথা মান্দা উপজেলার মৈনম বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) এর নির্বাচনী অফিসে ও  প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট এর ঘটনা ঘটে। ঐ হামলায় স্বতন্ত্র

প্রার্থী'র ৩ জন কর্মী-সমর্থক আহত হোন। 

এসময় হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে মারধরের শিকার হোন ডিএসবি ওয়াচার সহ ৪ জন পুলিশ সদস্য।

খুঁজুন