বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইট ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে  এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরার নেতৃত্বে মেসার্স আর.আর.বি ব্রিকস নামক ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট ভাটার পক্ষ থেকে সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে ইট ভাটার ম্যানেজার মোঃ হোসাইন কে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া সহ মহাদেবপুর থানা পুলিশ। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খুঁজুন