বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় অপহরণের শিকার ছাত্রী উদ্ধার সহ অভিযুক্ত কে আটক করেছে র‌্যাব

নওগাঁয় অপহরণের শিকার ছাত্রী উদ্ধার সহ অভিযুক্ত কে আটক করেছে র‌্যাব

নওগাঁয় সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সি ছাত্রীকে অপহরণের ৩ দিন পর (ভিকটিম) ছাত্রীকে উদ্ধার সহ অভিযুক্ত তুহিন কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক দল।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস একটি অভিযানিক দল সোমবার দিনগত রাতে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন জাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের শিকার নাবালিকা ভিকটিম স্কুল ছাত্রী (১২) কে উদ্ধার সহ অভিযুক্ত অপহরণকারী মোঃ তুহিন (১৭) কে আটক করা হয়। আটককৃত তুহিন হলেন, ধামুরহাট উপজেলার চকহারা গ্রামের উজ্জল হোসেন এর ছেলে।

র‌্যাব আরো জানায়, নাবালিকা ১২ বছর বয়সি ভিকটিম নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ী শহিদ আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। ভিকটিম স্কুল ছাত্রী গত ১০ ফেব্রুয়ারি প্রাইভেট পড়তে গিয়ে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজা-খুজি করতে থাকেন। খোজা-খুজির এক পর্যায়ে এলাকার লোক মারফত ভিকটিমের বাবা জানতে পারেন, ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার পথে পূর্ব হতে ওৎ পেতে থাকা অপহরণকারী তুহিন তার মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজি তে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম ছাত্রীর বাবা ধামুইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ফেব্রুয়ারি সোমবার দিনগত রাতে নওগাঁর ধামুইরহাট থানাধীন জাহানপুর এলাকা হতে ভিকটিম কে উদ্ধার এবং অপহরণকারী তুহিন কে গ্রেফতার করতে সক্ষম হয় জানিয়ে র‌্যাব আরো জানান,

গ্রেফতারকৃত অপহরণকারী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর এবং ভিকটিম ছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন