মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

নওগাঁয় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় ১০ম' শ্রেণীতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। 

এ সময় অভিযুক্ত অপহরণকারী  এক যুবককে গ্রেফতার পূর্বক মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সোহান হোসেন (১৯)।

উদ্ধারকৃত স্কুল ছাত্রী (ভিকটিম) কে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষা (চেকআপ) এর জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

আগের দিন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, ১০ম' শ্রেণীতে পড়ুয়া ঐ স্কুল ছাত্রীকে অভিযুক্ত ও গ্রেফতারকৃত সোহান বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। স্কুল ছাত্রীটি অন্য ধর্মের হওয়ায় সেই প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি পরিবারকে জানান। ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে সমাধানের জন্য সোহানের পরিবারকে জানালে তারা সমাধান করেন নি। গত ২ জুন স্কুলছাত্রী তাদের নিজ বাড়ির খলিয়ানে ঝাড়ু দেওয়ার সময় বাড়িতে পরিবারের লোকজন না থাকার সুযোগে কয়েক জনের সহযোগীতায় সোহান স্কুল ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। ছাত্রীর পরিবার বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মেয়েকে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে মোট ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারীকে গ্রেফতার করেন।

খুঁজুন