মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ৯৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ৯৫ হাজার টাকা জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই  তৈরির অভিযোগে মোট ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল সিনেমাহল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারীর ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারের  ইনছের মোল্লার ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু হাসান এসব ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু হাসান জানান, র‌্যাব-৫ এর সহযোগিতায় এসব সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খুঁজুন