মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় অটো রাইচ মিলে ফোরম্যান ও ম্যানেজারকে বেঁধেরেখে দূর্ধর্ষ ডাকাতি

নওগাঁয় অটো রাইচ মিলে ফোরম্যান ও ম্যানেজারকে বেঁধেরেখে দূর্ধর্ষ ডাকাতি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় এক ইউপি চেয়ারম্যান এর অটো-রাইচ মিলে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের দল ঐ অটো রাইচ মিলের ফোরম্যান, ম্যানেজার ও পাহারাদার কে বেঁধে রেখে মারপিট করে নগদ দুই লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

দূর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৯ মে) ভোর রাত ৩ টারদিকে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার নওগাঁ-মহাদেবপুর সড়কের পাশে বাগাচারা নামক স্থানে ''আপন চিন্তা'' নামক অটো চাউল কলে।

স্থানিয় ভীমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ''আপন চিন্তা'' অটো রাইচ মিলের মালিক শ্রী রাম প্রসাদ ভদ্র ডাকাতির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে জানান, ডাকাতের দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গভীর রাতে তার চাউল কলের পিছনের প্রাচীর টপকে ভীতরে প্রবেশ করে মিলের ফোরম্যান ফারুক হোসেন, ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র ও হামিদুর রহমান সহ চাউল কলের পাহারাদারকে বেঁধে রেখে বেদম মারপিট করেন এবং অস্ত্রের ভঁয় দেখিয়ে ফোরম্যানের কাছ থেকে স্টীল আলমারির চাবি নিয়ে আলমারিতে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতের দল।

এঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অটো রাইচ মিলের মালিক ও স্থানিয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র। 

ডাকাতির সত্যতা নিশ্চিত করে

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সোমবার দুপুরে প্রতিবেদক কে জানান, রাইচ মিলে ডাকাতি হয়েছে এমন খবর পেয়ে সঙ্গীয় পুলিশ, অফিসার ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়। 

তিনি আরো জানান, ডাকাতির সাথে জড়িতদের আটক পূর্বক লন্ঠিত টাকা উদ্ধার সহ তাদের কে আইনের আওতায় আনতে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।

খুঁজুন