মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

নওগাঁয় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

“সকলে মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন পরিষদে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সকালে গাছ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে দল-মত নির্বিশেষে সমাজের সকল শ্রেনি পেশার মানুষ একত্রিত হয়ে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাতাজীহাট বাজারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঐ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান। এ সময় পরিষদের সকল সদস্য-সদস্যা, পরিষদের সচিব, সকল প্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবী, পরিবশকর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, শ্রমজীবী মানুষ, নারী কর্মী, পরিচ্ছন্নকর্মী উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে মাতাজীহাট বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়াইল স্কুলের প্রধান শিক্ষিকা ডেইজী বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, ডাঃ হাফিজ উদ্দীন, মাতাজিহাট বিএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শেরপুর দাখিল মাদরাসার সুপার আবুল কালাম আজাদ, ফতেপুর মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলমসহ ইউনিয়নের সকল বিদ্যালয়ের প্রধানগন। শেষে পরিষদ বৃক্ষরোপন করা হয় এবং পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

খুঁজুন