মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহে ডিম খাওয়ানোর উৎসব পালিত

নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহে ডিম খাওয়ানোর উৎসব পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁর মহাদেবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিম খাওয়ানো উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন এর দক্ষিণ হোসেনপুর মাদ্রাসা ও এমিতখানায় চারশ’ শিক্ষার্থী এবং নাটশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’শ শিক্ষার্থীকে আনুষ্ঠানিভাবে ডিম খাওয়ানো হয়।

এ উপলক্ষে ঐ দুই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন ডাঃ আল আমিন তাং, সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার, মহাদেবপুর এনিমেল হেল্থ অফিসার এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহাদেবপুর ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন