মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নওগাঁয় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

নওগাঁর রাণীনগর থানা পুলিশ মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থল রাতলাই গ্রামে পৌছে প্রাথমিক সুরত হাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক বুধবার ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ জোসনা বিবি (৩৫) এর স্বামী প্রবাসে থাকেন। স্বামী প্রবাসে থাকলে গৃহবধূ জোসনা বিবি তার সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। ঘটনার কয়েক দিন পূর্বে গৃহবধূ জোসনা বিবি ভাত খাবারের জন্য গ্রামের এক ব্যক্তির কাছ থেকে বাঁকিতে ১২ মণ ধান ক্রয় করেন। সেই ব্যাক্তি   ধানের মূল্য টাকা নিতে আসেন জোসনা বিবির বাড়িতে। 

এসময় প্রবাসী ছেলে বউ জোসনা ঘড়ে ঐ ব্যাক্তিকে দেখে পরকীয়া সম্পর্ক'র সন্দেহ জাগে গৃহবধূ জোসনা বিবির শশুরের মনে। ঐ ঘটনায় মঙ্গলবার সকালে গৃহবধূ জোসনা বিবি ও তার শশুর সহ পরিবারের লোকজনের মাঝে বিবাদ হয়।এরপর মঙ্গলবার বিকালে জোসনা বিবির প্রবাসী স্বামী প্রবাস থেকে ছেলের কাছে ফোন কথা বলার জন্য তার মাকে ফোন দিতে বলেন, এসময় ছেলে তার মাকে ঘড়ে না পেয়ে বাড়ির বাহিরে খোঁজনিয়ে দেখতে না পেয়ে এক পর্যায়ে বাড়ির রান্না ঘরে গিয়ে মাকে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে গ্রামের শোকাহত লোকজন সেখানে ভীড় জমান। পরে পরিবার থেকে মৃত্যুর ঘটনাটি থানা পুলিশ কে জানালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ।

খুঁজুন