মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগর উপজেলার বাজার, হাট ও দোকান গুলোতে সরকারের বেধে দেওয়া দামে নিত্যপণ্য বিক্রি করতে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। 

এসময় গরু-ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ও মুল্য তালিকা না থাকায় হাট কর্তৃপক্ষকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে কোন ব্যবসায়ী কিংবা কোন দোকানীরা পণ্য বিক্রিতে অবৈধ পন্থা অবলম্বন করছে কিনা সেই বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই ধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গরু-ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ও মুল্য তালিকা না থাকায় হাট কর্তৃপক্ষকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। অন্য এক দোকানে ফলের দাম বেশি রাখায় ২শ' টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সদস্য প্রমুখ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন সারা বছরই বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে রমজান মাস একটি বিশেষ সময় বলে এই সময়ে যেন কোন ব্যবসায়ী ও দোকানীরা ক্রেতাদের জিম্মি করে সরকারের বেধে দেয়া দামের বাহিরে কোন পণ্যের অতিরিক্ত দাম না নেয় সেই বিষয়টি ঠিক রাখতেই মূলত অভিযানগুলো পরিচালনা করা হয়ে থাকে। সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে উপজেলার বিভিন্ন হাট, বাজার, খাবার হোটেল, বিভিন্ন দোকানে এই শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছি। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আগামীতেও এই ধরনের  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

খুঁজুন