মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ সহ পালানো আসামীকে ফের আটক

নওগাঁয় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ সহ পালানো আসামীকে ফের আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর পোরশা থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়ে যাবার মাত্র ১২ ঘন্টার মধ্যেই আলম আলী (৩৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন মহাদেবপুর থানা পুলিশ। আটককৃত আলম আলী নওগাঁ

জেলার পোরশা উপজেলা সদরের নীতপুর বাঙ্গালপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। বুধবার ১০ জুলাই পূর্বরাত ৩টারদিকে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন এর মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করেন মহাদেবপুর থানা পুলিশ।


সংশিষ্ট সুত্র জানান, একটি মাদক মামলায় আলম আলী দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। বিজ্ঞ আদালতের ওয়ারেন্টমূলে গত সোমবার দিনগত রাতে পোরশা থানা পুলিশ আলম আলীকে আটক করেন এবং মঙ্গলবার ৯ জুলাই দুপুরে যাত্রীবাহী একটি বাস যোগে তাকে নওগাঁ কোর্টে নিয়ে যাবার জন্য রওনা দেন পোরশা থানা পুলিশ। যাওয়ার পথে বাসটি মহাদেবপুর উপজেলা সদর বাস স্ট্যান্ডে পৌঁছলে আসামী আলম প্রকৃতির ডাকে সাড়া দেবার অজুহাতে পুলিশের কাছ থেকে এক হাতের হ্যান্ডকাপ খুলে নেওয়ার পর অপর হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় কৌশলে পালিয়ে যায়। ঘটনার পরই পালিয়ে যাওয়া আসামীকে ফের আটক করার জন্য ঘটনার পর থেকেই সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে ঘটনার দিনগত রাতে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই

জাহিদ মহাদেবপুর উপজেলার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে

পালিয়ে যাওয়া আসামী আলম আলীকে আটক করতে সক্ষম হোন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, বুধবার সকালে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।

খুঁজুন