মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় র‌্যাবের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ যুবক আটক

নওগাঁয় র‌্যাবের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁ জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র দুটি ওয়ান শুটারগান ও গোলাবারুদ সহ ১ জন সন্ত্রাসী যুবককে আটক করেন র‌্যাব। 

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃতে সোমবার ২০ মার্চ পূর্বরাত দেরটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ সহ মোঃ সোহেল রানা ওরফে শামীম (৩২) নামের এক সন্ত্রাসী যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সোহেল রানা ওরফে শামীম হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার কুমাইগাড়ী দেওয়ানপাড়া গ্রামের মোঃ আজগর আলী দেওয়ান এর ছেলে।

র‌্যাব আরো জানায়, আটককৃত সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত। যেন কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে এজন্য। সে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছে। এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

সংবাদ লেখার সময় এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন