মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ২ জন আটক

নওগাঁয় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ২ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার ;

নওগাঁ ধামইরহাটের ইউসুফপুর ব্রীজের পাশ্ববর্তী এলাকা থেকে ৪২ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ আল মাহমুদ দেওয়ান (৩০) ও মোঃ আব্দুল আলিম (৫৮), নামে ২ জন কে আটক করেছে র‍্যাব। শনিবার পূর্ব রাত ২টার দিকে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার সহ ঐ দু' জনকে আটক করেন র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জয়পুরহাট সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ দেওয়ান এর ছেলে আল মাহমুদ দেওয়ান ও নওগাঁর ধামইরহাট থানার আজমপুর গ্রামের মৃত দফির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আলিমকে ফেন্সিডিল সহ আটক করা হয়। 

র‍্যাব আরো জানান যে, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধ্য ভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ভবিষ্যতে মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের কর্মকর্তা।

এব্যাপারে নওগাঁর ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন