বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ দু'জন আটক

নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ দু'জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা সহ দু'জন আটক।

র‌্যাবের চৌকস অভিযানিক দল রবিবার দিনগত সন্ধার পর নওগাঁর পত্নীতলা থানাধীন ডাসনগর এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ দু' জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার দিনগত সন্ধার দিকে  নওগাঁ জেলার পত্নিতলা থানাধীন ডাসনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৬১ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা সহ ডাসনগর দিঘীরপাড় গ্রামের মৃত আলিম উদ্দিন এর ছেলে খায়রুল ইসলাম (৫০) ও মহাদেবপুর থানাধীন নারায়নপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে ওয়াসিম আকরাম (৩০) কে আটক করেন। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন