বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক আটক

নওগাঁয় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৮ হাজার ৫শ' ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী এক যুবক আটক। প্রশাসনের চোখ কে ফাঁকি দিতে মাদক কারবারী অভিনব কায়দায় লাক্স সাবানের প্যাকেট এর ভিতর লুকিয়ে রেখেছিলো বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট গুলো। তবে র‌্যাবের গোয়েন্দা সোর্স ও  র‌্যাবের চৌকস টিমের অভিযানে লুকিয়ে রাখা সেই বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী বুলবুল কে আটক করেন র‌্যাব। গত বুধবার দিনগত রাতে র‌্যাবের চৌকস অভিযানিক টিম নওগাঁ জেলা সদর শহরের চকমুক্তার এলাকায় অভিযান পরিচালনা ইয়াবা উদ্ধার সহ বুলবুল কে আটক করেন।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে বুধবার দিনগত রাতে নওগাঁ জেলা সদর থানাধীন চকমুক্তার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৫শ' ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী বুলবুল আহম্মদ (৩৬) কে আটক করা হয়। আটককৃত বুলবুল আহম্মদ হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। র‌্যাব আরো জানান,

বুলবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুলবুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং অবশেষে তাকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে নিশ্চিত করে র‌্যাব আরো জানান, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে ‌র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

খুঁজুন