মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নওগাঁয় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুল মোহাম্মদ (৭০) নামের এক বৃদ্ধকে আটক পূর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। 

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ রবিবার উপজেলার ছয়ঘাটি দিঘির বাড়ি থেকে অভিযুক্ত কে আটক করেন।

আটককৃত বৃদ্ধ ফুল মোহাম্মদ নিয়ামতপুর উপজেলার রাজাপুর গ্রামের মৃত হযরত আলির ছেলে।


অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার রাজাপুর ছয়ঘাটি এলাকায় শিশুটি খেলা করছিলো । এসময় শিশুটিকে আঁখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা করেন অভিযুক্ত ফুল মোহাম্মদ। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যায়। 

এ ঘটনায় রবিবার বিকেলে শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে থানা পুলিশ অভিযুক্তকে আটক করেন।

সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরই থানা পুলিশ অভিযুক্ত কে আটক পূর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়।

খুঁজুন