বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় স্কুল শিক্ষকের দু' পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

নওগাঁয় স্কুল শিক্ষকের দু' পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় স্কুল থেকে বাসায় ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক শিক্ষকের দু' পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক।

স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষক আবুল হোসেন স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মারপিট করে দু' পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আনিসুর রহমান বলেন, আজ বিকেলে স্কুল ছুটির পর ঐ শিক্ষক বাসায় যাওয়ার পথে তার উপর দূর্বৃত্তরা হামলা চালায় বলে শুনেছি। তিনি এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ কেউ করেনি।

খুঁজুন