বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় সড়কে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁয় সড়কে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর মহাদেবপুরে পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

রবিবার ২৬ নভেম্বর দিনগত রাত পনে ১২ টারদিকে মহাদেবপুর উপজেলা কমপ্লেক্সের পূর্বগেট সংলগ্ন মাসুদ ফিলিং স্টেশন এর সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় সেখানে পার্ক করে রাখা রাহি ট্রাভেলস এর একটি বাসে কে বা কারা (দূর্বৃত্তরা) আগুন ধরিয়ে দিলে বাসে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুনের খবর পেয়ে সাথে সাথে থানার টহল পুলিশের টিম ঘটনাস্থলে পৌছান। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আশরাফুর রহমান জানান, বাসের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এব্যাপারে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্ত পূর্বক জড়ীতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

খুঁজুন