মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় থানা পুলিশের অভিযানে ১৫ জন নারী-পুরুষ আটক

নওগাঁয় থানা পুলিশের অভিযানে ১৫ জন নারী-পুরুষ আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে ১৫ জন নারী-পুরুষকে আটক করেছেন। শনিবার দিবাগত রাতে মহাদেবপুর থানা পুলিশের টিম পৃথক এলাকা থেকে তাদের আটক করেন এবং রবিবার দুপুরে নওগাঁ কোর্টে পাঠিয়েদেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন এর খোর্দ্দনারায়নপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে শ্রী বি‌রেন চন্দ্র (৩৫), বাগাচারা আদর্শপাড়া গ্রামের কেতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫০), তার ছেলে জা‌মিল হো‌সেন (২৬), ফয়েজ উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা বেগম, অপর ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী বৃ‌ষ্টি বেগম, শিকারপুর গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে মোকলেছুর রহমান, মৃত কুমুদ আলীর ছেলে অ‌লি হোসেন, মোজাফ্ফর হোসেন এর ছেলে জিল্লুর রহমান ও ফারুক হোসেন, মৃত ওসমান আলী মন্ডল এর ছেলে মোক‌সেদ আলী, অর্জনী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আসাদ আলী ও বাদশা আলী এবং মান্দা উপজেলার বেজোরা গ্রামের আতাউর রহমানের ছেলে জাকা‌রিয়া হো‌সেন।

খুঁজুন