মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ‍্যে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চন্দনা রানী (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার ২৭ মে বিকেল সারে ৪ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চন্দনা রানী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী বলে জানাযায়। 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে জামাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বদলগাছীর গোবরচাঁপা টু আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭০৭৮ এর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চন্দনা রানী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি দেখে স্থানীয় জনতা ট্রাক চালক এবং ট্রাক আটক করেন।খবর পেয়ে থানা পুলিশের এস আই নীহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ  মাহবুবুর রহমান (পিপিএ) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব‍্যপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন