মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ট্রাকের ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নওগাঁয় ট্রাকের ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৯ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া (নওহাটামোড়) বাজার এলাকায় মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানিয় নওহাটা ফাঁড়ি পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছান। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একডালা গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৪) নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে চৌমাসিয়া (নওহাটা মোড়) নামক স্থানে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেল কে ধাক্কা দিলে রনি হোসেন গুরুতর আহত হোন।পুলিশ ও স্থানীয়রা রনি কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার কিছু পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রনি হোসেন এর মৃত্যুতে পরিবার, স্বজন সহ গ্রামবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, নিহত ব্যক্তির মৃতদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং ট্রাকটি নওহাটা পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হস্তান্তর করা হবে।

খুঁজুন