বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় 'ভূঁইফোড় সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁয় 'ভূঁইফোড় সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুরে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভূমি দস্যুতাসহ নানান কু-কীর্তির প্রতিবাদে ও বিচার দাবিতে মূলধারার সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা সারে ১১টায় মহাদেবপুর উপজেলা সদর এর বাসস্ট্যান্ড ''বটতলায়'' আয়োজিত ঘন্টাব্যাপি এ মানববন্ধনে মহাদেবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক গৌতম কুমার মহন্ত সভাপতিত্ব করেন। ‘ভূঁইফোড় তাড়াও, সাংবাদিকতা বাঁচাও, দূর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে মহাদেবপুর, মান্দা ও নওগাঁ জেলা সদরের মূল ধারার সংবাদকর্মীরা অংশ নেয়। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহব্বায়ক মাহমুদুন নবী বেলাল, সিনিয়র সাংবাদিক মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী সাঈদ টিটো, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ইউসুফ আলী সুমন প্রমুখ। এসময় দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বুলেট, সহযোগী সদস্য জাহাঙ্গীর আলম, মহাদেবপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আলী, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মানিক, যায়যায়দিনের মান্দা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, দি-হাঙ্গার প্রজেক্টের পিএফজি কমিটির সাবেক এ্যামবাসাডর ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার নামে গত অর্থ-বছরে বরাদ্দ করা টিআর প্রকল্পের এক লাখ টাকা ও এক লাখ ২৩ হাজার টাকা মূল্যের আসবাবপত্র আত্মসাৎ, সাংবাদিক পরিচয়ে ভূমি দস্যুতা, প্রকাশ্যে পরকীয়া করা ও নানান কুকীর্তির বিষয়ে বরুন মজুমদারকে দায়ি করে তার বিচার দাবি করেন। 

খুঁজুন