মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ জন ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ জন ব্যবসায়ীর জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অনুমোদহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুদ এর অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড (জরিমানা) প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা সদরের মন্ডল মোড় নামক এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন।


অভিযানে আজম আলীর গোডাউন ঘর থেকে ৮শ' ৫০ বোতল, শাহাজান হোসেনের বাড়ীর খাটের নিচ থেকে ৮শ' ৬৪ বোতল, রুবেল স্টোর থেকে ৪৫ বোতল এবং রহমত স্টোর থেকে ১২ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এসময় রুবেল স্টোরের মালিক রুবেলকে ১০ হাজার, রহমত স্টোরের মানিক গোলাম রাব্বানীকে ১০হাজার, আজম ভ্যারাটি স্টোরের মালিক আজম আলীকে ৩০ হাজার এবং শারমিন স্টোরের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দ করা বোতল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও একই দিন সকালে উপজেলার আরিফ ডিজিটাল সেন্টারকে অনুমোদন ছাড়াই মানব দেহে রক্ত সঞ্চালন করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী ও থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

খুঁজুন