বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় যুব ঋণের চেক এর সাথে একটি করে গাছের চারা বিতরণ

নওগাঁয় যুব ঋণের চেক এর সাথে একটি করে গাছের চারা বিতরণ

সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে যুব ঋণের চেক ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এই চেক বিতরণ করা হয়। সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ১১জন যুবক ও যুব মহিলাদের মাঝে মৎস্য চাষ, গবাদিপশু পালন সহ বিভিন্ন প্রকল্পের আওতায় ৭লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ। 

খুঁজুন