বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নোয়াখালীতে সম্পত্তির বিরোধে চলাচলের রাস্তা বন্ধ

নোয়াখালীতে সম্পত্তির বিরোধে চলাচলের রাস্তা বন্ধ

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা বড়বাড়ির খাস খতিয়ানের ৩০ শতাংশ সম্পত্তি বিক্রি করে দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে বাড়ীর ২শ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। 

বুধবার সকালে বড় বাড়ির মৃত আব্দুর রশিদ ও কারী জয়নাল আবেদীনের বংশধর জাহাঙ্গীর আলমসহ বাড়ীর অন্যান্যরা এই চলাচলের রাস্তা বন্ধ করেন। 

জাহাঙ্গীর আলম দাবি করেন ৫০ বছর পূর্বেই এই বাড়ির কবরস্থান, পুকুর ও টয়লেটের চলাচলের জন্য খাস খতিয়ানের ৩০ শতাংশ সম্পদ বাড়ির মুরুব্বীরা উন্মুক্ত রেখে যান। পরবর্তীতে মৌখিকভাবে বিনিময়ের মাধ্যমে বর্তমান চলাচলের রাস্তার পরিবর্তে মৃত আব্দুর রশিদ ও কারী জয়নাল আবেদীন গংরা ৩০ শতাংশ সম্পত্তি ভোগ করে আসছিলো। গত কিছুদিন পূর্বে তারা জানতে পারে তাদের দখলে থাকা ৩০ শতাংশ সম্পত্তি পার্শ্ববর্তী এলাকার মৃত গনি মিয়ার বংশধররা মালিক দাবি করে ঐ সম্পত্তি অন্যত্র বিক্রি করে দেয়। 

উক্ত সম্পত্তির কবরস্থানের কিছু অংশের দেয়াল ভেঙ্গে দখলে নেন একই বাড়ির ফয়েজ আহমেদ। তিনি দাবী করেন, উক্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। 

বর্তমানে বাড়ীর অবরুদ্ধ বাসিন্দারা উক্ত সমস্যা নিরসনের দাবী জানান।

খুঁজুন