শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে জঙ্গি হামালার তথ্য নেই। তবে র‌্যাব প্রস্তুত রয়েছে। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘কোনো সংকট তৈরি হলে সেটি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা সবসময় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। তা ছাড়া, গোয়েন্দা সংস্থার সদস্যরাও আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে। আমরা সেই অনুযায়ী নিরাপত্তা সাজিয়ে থাকি।’

গুলশান ও বারিধারাকেন্দ্রিক বাড়তি নিরাপত্তার পেছনে কোনো ধরনের হুমকি রয়েছে কি না, জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, ‘গুলশান এলাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকায় দূতাবাস, ফাইভ স্টার হোটেল, সমাজের উচ্চবিত্তদের বসবাস রয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা বাড়তি নিরাপত্তা দিচ্ছি।

বাড়তি নিরাপত্তা উৎসবে কোনো বাধা সৃষ্টি করছে কি না, এ ব্যাপারে তিনি বলেন, ‘মাদকসেবন ও উচ্ছৃঙ্খল আচারণ ঠেকানোর জন্য আমরা মাঠে আছি। এজন্যই আমরা একটু কঠোরতা নিয়ে থাকি। সারা দেশে মানুষ উৎসব করবে। কিন্তু নিয়মের মধ্যে থেকে করবে। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে নববর্ষের ভিন্ন আয়োজন থাকে। তেমনি আমাদের দেশেও গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের চাপ বেশি থাকে। এজন্যই আমরা এসব এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি।

র‌্যাব প্রধান আরও বলেন, ‘তরুণরা গুলশানকেদ্রিক। তারা মোটরসাইকেল, গাড়িসহ বিভিন্নভাবে এ এলাকায় আসতে চান। আমরা কাউকে নববর্ষ উদযাপনে বাধা দিচ্ছি না। কিন্তু এটা তো পারিবারিকভাবে পালন করা যায়। আবার আমরা আধুনিকতা পছন্দ করি। কিন্তু এর নামে আমরা বেহায়াপনা করি, সেটাও সমাজ মেনে নেবে না। এসব বিষয় মাথায় রেখেই আমরা নিষেধাজ্ঞা দিয়েছি।

খুঁজুন