বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট উৎপাদন করায় ৫টি প্রতিষ্ঠানের জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট উৎপাদন করায় ৫টি প্রতিষ্ঠানের জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন :

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিক্রি করায় ৫টি প্রতিষ্ঠানের ৮৫ হাজার টাকা জরিমানা।

জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন এবং ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মোট ৫টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এব্যাপারে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৭ জুলাই র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ হোসেন, আক্কেলপুর, জয়পুরহাট এর নেতৃত্বে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে ১। ‘বিসমিল্লাহ বেকারী’ এর মালিক মোঃ রেজাউল করিম কে ১০ হাজার টাকা, ‘কাজল বেকারী’ এর মালিক শ্রী কাজল চন্দ্র প্রামানিক কে ৫ হাজার টাকা, ‘মধুবন মিষ্টান্ন ভান্ডার’ এর মালিক বিপুল চন্দ্র ঘোষ কে ১০ হাজার টাকা, ‘ঘোষ মিষ্টান্ন ভান্ডার’ এর মালিক জিতেন্দ্র নাথ ঘোষ কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করেন। এছাড়া ও ‘বিসমিল্লাহ গ্যাস হাউজ’ এর ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স এবং মূল্য তালিকা না থাকার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ শফিউল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। অভিযানকালে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব।

খুঁজুন