বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর পাংশায় মাদক সহ ৯ মামলার আসামী গ্রেফতার

পাংশায় মাদক সহ ৯ মামলার আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি রাজবাড়ী : 

রাজবাড়ী পাংশার মৌরাটে এক অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা সহ ৯ মামলার আসামী অনু খাঁ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৭ ফেব্রুয়ারী) ওই ইউনিয়নের ধুলিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে  ওই এলাকার মৃত বক্কার খাঁ'র ছেলে। 

পাংশা থানা সূত্রে জানা যায়, ওসি স্বপন কুমার মজুমদারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে এস আই মিনহাজ সহ পুলিশের একটি দল ধুলিয়াট গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে অনু খাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক অনু খাঁ'র বিরুদ্ধে ০১টি হত্যা মামলা, ০৩টি অস্ত্র মামলা, ০১টি বিস্ফোরক মামলা, ০১টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০১টি মাদক মামলা, ০১ চুরি মামলা, ০১টি অন্যান্য মামলাসহ মোট ০৯টি মামলা রয়েছে।

খুঁজুন