মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর পাঁচবিবি বণিক সমিতির নির্বাচনে সভাপতি তাইজুল, সম্পাদক বাপ্পী

পাঁচবিবি বণিক সমিতির নির্বাচনে সভাপতি তাইজুল, সম্পাদক বাপ্পী

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে ৬৯০ ভোট পেয়ে নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তাইজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিজান ছাতা প্রতীকে ৩৬৪ ভোট পেয়েছেন। অপরদিকে মই প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে রাখী হোটেলের কর্নধার জীবন কৃষ্ণ সরকার বাপ্পী ৬৭২ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী রাফিউল চৌধুরী রাব্বি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৪৬। 

তাইজুল-বাপ্পি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করাই দোকানদার ভোটারেরা ফুলের মালা তাদের গলায় পরিয়ে দেয় এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর পাঁচবিবি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় আনন্দ প্রকাশ করেন।

খুঁজুন