মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বিদেশী জাতের গরু সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বিদেশী জাতের গরু সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ আবু সুফিয়ান মুক্তার -জয়পুরহাট জেলা প্রতিনিধি::



পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গবিন্দপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি বিদেশী জাতের গরু দুটি বসতঘড় একটি গোয়াল ঘড় পুড়ে অন্তত ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গবার ১৬ জুলাই রাত ১ টায় গবিন্দপুর সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১ টার দিকে ওই বাড়ির গোয়াল ঘড় থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের সব পুরে ছাই হয়ে যায়।

এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো প্রানহানির ঘটনা ঘটেনি তবে গোয়াল ঘরে থাকা ৩টি বিদেশী জাতের গরু আগুনে পুড়ে মারা যায়।

 পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার স্টেশনের একট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

খুঁজুন