মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোস্তাফিজুর রহমান বকুল, দিনাজপুর :

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা গিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছ। বৃহস্পতিবার(৪ মে) বেলা ১১ টার  দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় মোবারকপুর রেল গেট এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকল চালক হামিদুল ইসলাম (৪০)  ও সহযাত্রী সুশান্ত রায়ের (৪২)। হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলীপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে এবং সুশান্ত নীলফামারী জেলার জলঢাকা উপজেলার  কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিদুল ও সুশান্ত মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করছিলো। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ধাক্কা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশে ছিটকে পড়ে। এতে দুজনের মাথা ফেটে ও দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পার্বতীপুর জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচর্জ (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুঁজুন