বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী রমিদা আটক

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী রমিদা আটক

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী দহগ্রাম করিডোর  সীমান্তে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশে হস্তান্তর করেন। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে  এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তার নাম বলতে নারাজ।  

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী। 

আটককৃত রোহিঙ্গা নারীর নাম মোছাঃ রমিদা (২৩)। ওই নারী মৃত, সৈয়দ কবির মেয়ে। তিনি উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এর থাকতেন।

পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ দহগ্রাম করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা পরে পাটগ্রাম থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে সহায়তা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মানসিকভাবে বিপযন্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

 সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে হস্তান্তর করেন। ওই  নারী রোহিঙ্গাকে খোঁজ খবর নিয়ে  রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মর্মে জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।

খুঁজুন