মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর পাটগ্রামে মদখাওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন,গ্রেপ্তার ১

পাটগ্রামে মদখাওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন,গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি: 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে ঘুরতে এসে মদ খাওয়াকে কেন্দ্র করে এক বন্ধুর হাতে অন্য বন্ধু খুন হয়েছে। এঘটনায় পুলিশ আইয়ুব আলী নামে একজনকে আটক করেছে। তবে হত্যাকাণ্ডের মূল ঘটনা এখনও জানা যায়নি।শুক্রবার (১২ মে) রাত একটার দিকে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিনে তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বন্ধু আইউব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম (২৩) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার লাটেরহাট ইউনিয়নের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। আটক আইয়ুব আলী (২৬) একই এলাকার ইনসান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেশা করার জন্য দুই বন্ধু তিস্তার চরে যায়। সেখানে উভয়ে ভারতীয় মদ পান করে এবং উভয়ের মধ্যে নেশা করার বিষয়কে কেন্দ্র করে একপর্যায়ে আইউব প্লাস্টিক এর রশি দিয়ে রফিকুলকে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে আইউব আলী রফিকুল এর মৃতদেহ তিস্তা নদীর চরে বালুতে পুতে রাখে।

আইউব এর সৎ ভাইয়ের বাড়ি দহগ্রাম গুচ্ছগ্রাম বাজারে। সে দহগ্রামে বিবাহ করেছিলেন এবং মাঝে মধ্যে শ্বশুর বাড়ি আসে। ঘটনার ৬ ঘন্টা আগে আইউব দিনাজপুর হতে দহগ্রামে আসে এবং তার সৎ ভাই জুলফিকার আলি ভূট্টুর বাড়িতে অবস্থান করে।

তারা দু'জনেই দিনাজপুর বীরগঞ্জ হতে নিজের অটো ইজিবাইক নিয়ে দুপুর বেলায় দহগ্রামে আসে। নিহত রফিকুল ইসলাম তার অটোটি এক পরিচিত বাড়িতে চার্জ দেয়। দহগ্রামে আসার পরে তারা হোটেলে খাওয়া দাওয়া করে নদীর চরে মদ নিয়ে যায় সেখানেই পরিকল্পিত ভাবে হত্যা করে ঘাতক আইউব আলী।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রফিকুলের বড় ভাই আমজাদ হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।

খুঁজুন