রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত পদ্মহেম ধাম মুন্সীগঞ্জ জেলায় ফকির লালন শাহের একটি আশ্রম

পদ্মহেম ধাম মুন্সীগঞ্জ জেলায় ফকির লালন শাহের একটি আশ্রম

মোঃ সাদ্দাম হোসেন, সিরাজদিখান, মুন্সীগঞ্জ

পদ্মহেম ধাম। মুন্সীগঞ্জ জেলায় ফকির লালন শাহের একটি আশ্রম। ছায়া সুনিবির প্রাকৃতিক পরিবেশে এই লালন আকড়াটির অবস্থান। পাখিদের  কিচিরমিচিরে সারাক্ষণই পরিপূর্ণ এই জায়গাটি। ছোট ছোট ছেলেদের খেলাধূলায় ব্যস্ত থাকে জায়গাটি। এই আশ্রমটির পাশ দিয়ে ইছামতি নদীটি বয়ে চলেছে দুরপথে। নদীর তীরে বসে শীতল বাতাস আর নদী প্রকৃতি বেশ উপভোগ্য। নদীর তীরে দেখা মিলবে বেদে বহরের। বিকেলের শান্ত পরিবেশে ইছামতি নদীর বুকে নৌকা দিয়ে  ঘুরতে মন চাইলে সেই ব্যবস্থাও রয়েছে। বেঁদে বহরের কাছ থেকে নৌকা ভাড়া করে কিছু সময়ের জন্য নদীতে ঘুরতে পারবেন। আশ্রমটির মধ্যে রয়েছে কাঁঠের তৈরি দুতলা ঘর, বৈঠকখানা ও লালনগীতি বিদ্যালয়। আশ্রমে প্রবেশদ্বারে দেখা মিলবে পাথরের তৈরি বিশাল একটি একতারা। কিছুদুর পর পরই দেখা যাবে বড় বড় বটগাছ। বটগাছগুলো জায়গাটির সৌন্দর্য্য দ্বিগুন করেছে। শীতের সময় দুই পূর্ণিমা তিথিতে এই আশ্রমে লালন ফকিরের উৎসব, মেলা ও সাধুসঙ্গের আয়োজন করা হয়ে থাকে। ভ্রমনপ্রিয় মানুষজন অনেকেই ঘুরতে এখানে এসে থাকে। 

খুঁজুন